রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাঁশখালীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে নিহত ১

বাঁশখালীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে পূর্ব গুনাগরী ইউনিয়নে এই ঘটনা ঘটে।  নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ। বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার জানান, ১০/১৫ জনের একটি ডাকাত দল রাতে হেলাল নামের এক গৃহস্থের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ঐ বাড়ির তিন সদস্য আহত হন। ডাকাতের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ডাকাতরা পালাতে চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। তিনি বলেন, ডাকাতের হামলা ও গোলাগুলির মধ্যে দুই পুলিশ, স্থানীয় দুই বাসিন্দাসহ মোট সাতজন আহত হন। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেয়া হয়েছে।  ঘটনাস্থল থেকে একটি এলজি ও গুলির খোসা পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন

সর্বশেষ