সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবেতাগী আনজুমানে রহমানিয়া ও লিও জেলার যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা...

বেতাগী আনজুমানে রহমানিয়া ও লিও জেলার যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা

NEWS HALADIAবেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ কুতুবে জমান হযরত মাওলানা শাহসূফি  জিল্লুর রহমান আলী শাহ  (রঃ) ওরশ শরীফ  উপলক্ষে রাউজান হলদিয়া নতুন বৈজ্জ্যা হাট হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নুরানী একাডেমীতে বেতাগী আনজুমানে রহমানিয়া ও আর্ন্তজাতিক লিও জেলা পরিষদ ৩১৫-বি৪ বাংলাদেশের যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ২৩ অক্টোবর ২০১৫ অনুষ্ঠিত হয় ।  উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি । উক্ত ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু সেবা, চট্টগ্রাম ইউ.এস.টি.সি ইন্টার্ন ডক্টরর্স এ্যাসোসিয়েশন-আ.ডি.ই এর সহযোগিতায় চিকিৎসা স্বাস্থ্য সেবা কার্যক্রম ও উৎসাহ সমাজ উন্নয়ন ও ব্লাড ডোনার্স গ্রুপ এর সার্বিক সহায়তায়  ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করা হয় । এতে প্রায় ৫০০ জন রোগীকে চক্ষু ও স্বাস্থ্য সেবা ও ২৫০ জন ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সেবা প্রদান করা হয় ।উক্ত ক্যাম্পে বেতাগী আনজুমানে রহমানিয়ার সহ সভাপতি ও বেতাগী আস্তানা শরীফের শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবুশাহ ,লিও জেলা সভাপতি লিও মোহাম্মদ ওবায়দুর রহমান ,লিও জেলা সহসভাপতি লিও জুনায়েত রহমান রিফাত, লিও জেলা সচিব লিও মোঃ সাইফুল করিম আরিফ,প্রেসিডেন্ট এ্যাডভাইজর লিও মঈনুদ্দিন আল হিমেল, বিভিন্ন লিও ক্লাবের সভাপতি বৃন্দ সহ প্রায় ৪০জন লিও সদস্য উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ