আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে চট্টগ্রামের খাতুনগঞ্জে এনআরবি গ্লোবাল ব্যাংকের ২৫ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অডিট কমিটের চেয়ারম্যান মোহাম্মদ ফজলে মোরশেদ। অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো: আলাউদ্দিন, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




