মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসীতাকুণ্ডয় জ‍াহাজ কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডয় জ‍াহাজ কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জ‍াহাজ কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় শীতল এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের সহকারি পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে শুনেছি।  ঘটনাস্থলে পুলিশ গেছে।  চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।  তাদের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এএসআই পংকজ।

আরও পড়ুন

সর্বশেষ