শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সেপ্টেম্বরের মধ্যেই বহুল কাঙ্খিত স্মার্ট কার্ড উৎপাদন

সেপ্টেম্বরের মধ্যেই বহুল কাঙ্খিত স্মার্ট কার্ড উৎপাদন

সেপ্টেম্বরের মধ্যেই বহুল কাঙ্খিত উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড উৎপাদন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মেশিন বসানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।  সোমবার  ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শাহ নেওয়াজ বলেন, দেশের সব নাগরিককে স্মার্ট কার্ড দেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে মেশিন বসানোর কাজ চলছে। আশা করি এ মাসের শেষেই অথবা আগামী মাসের শুরুতে উৎপাদনে যেতে পারবো। তিনি বলেন, কখন কিভাবে কাদের মাধ্যমে এ কার্ড বিতরণ করা হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আগে উৎপাদন শেষ হোক পরে কমিশন বৈঠকে সে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে বর্তমানে ৯ কোটি ৬২ লাখ ভোটার রয়েছে। তাদের মধ্যে ৯ কোটি ২০ লাখের মতো নাগরিকদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে।  ২০১৪ সালের ৪২ লাখ ভোটারকে কোনো কার্ড দেওয়া হয়নি।

এদিকে বড় পরিসরে ভুল সংশোধনের কোনো সুযোগ না দিয়ে স্মার্ট কার্ড উৎপাদনে যাওয়া সিদ্ধান্তকে হঠকারিতা বলে মনে করছেন ইসি কর্মকর্তারা। তাদের মতে, ফ্রান্সের ওভার্থোর কোম্পানির সঙ্গে ৯ কোটির বেশি কার্ড প্রস্তুত করে দেওয়ার চুক্তি হয়েছে। কিন্তু এখনো প্রায় ১ কোটির মতো নাগরিকের কার্ডে ভুল রয়েছে। কাজেই এ ভুলসহ স্মার্ট কার্ড তৈরি করা হলে আবারো তা সংশোধনের বিষয় সামনে চলে আসবে। এতে নাগরিকদের যেমন টাকার অপচয় হবে, তেমনি ইসি কর্মকর্তাদেরও বাড়তি কাজ করতে হবে।

ইসির উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা জানান, এ বছরের শুরুর দিকে আমেরিকা থেকে ১০টি স্মার্ড কার্ড তৈরির মেশিন কেনে নির্বাচন কমিশন। এর মধ্যে একটি ইসলামিক ফাউণ্ডেশন ভবনে স্থাপিত ইসি এনআইডি অনুবিভাগে বসানো হয়েছে। অবশিষ্ট নয়টি মেশিন প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে বসানোর কাজ চলছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ