সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগকক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার শহরের বাহারছড়া কবরস্থান পাড়ায় পাহাড় ধসের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় পাহাড়ের ঢালে বসবাস করা কয়েকটি পরিবার মাটি চাপা পড়ে। এরা হলেন, শিশু নিহা মণি (০৭) ও মার মা ঝুনু বেগম (২৭)। এছাড়া শাহ আলমের পরিবারের ৪ সদস্যের ভঅগোন নুর নবীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি কর হয়েছে। রোববার মধ্যরাতে ওই বাড়িগুলোর সদস্যরা ঘুমন্ত থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সরকার জানান, উদ্ধার অভিযান দ্রুত করার জন্য সেনাবাহিনীকে আনা হয়েছে। এছাড়াও বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবদুল মাজেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতের সঠিক খবর পাওয়া না গেলেও মা-মেয়ে নিহত হওয়ার বিষয়টি সত্য। নারী ও শিশুসহ দু৬জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা দাবি করছেন। তিনি আরও বলেন, মাটির নিচে বেশ কিছু লোক চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ