সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে জিয়াউর রহমান নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ পাতাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে।  সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের সীমান্ত এলাকার ২৪২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার রাতে দক্ষিণ পাতাড়ি গ্রামের সীমান্ত এলাকা দিয়ে জিয়াউরসহ ৫/৬ জন গরু আনতে ভারতে যান। তারা গরু নিয়ে ফেরার পথে ভোররাত ৪টার দিকে বিএসএফের রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জিয়াউর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নওগাঁয় বিজিবি ১৪ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ