উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর গেছেন। এর আগে বেশ কয়েকবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের নার্ভের চিকিৎসা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এবারও একই হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। তার ঘাড়ের নার্ভে ব্লক ধরা পড়েছে। এদিকে চিকিৎসার উদ্দেশে ঢাকা ত্যাগের সময় মির্জা ফখরুর ইসলামকে আলমগীরকে বিদায় জানাতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মী হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।



