বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআত্মসমর্পণের পর মিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ

আত্মসমর্পণের পর মিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ

নাশকতার ৭টি মামলায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ এর বিচারক জয়ন্তী রানী দাসের আদালতে  সোমবার দুপুর ১২টার দিকে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরে নগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে আটটি নাশকতার মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি গাড়ি পোড়ানোর মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।
আরও পড়ুন

সর্বশেষ