বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়মন্ত্রিসভায় রদবদল, বঙ্গভবনে যেতে ফোন পেয়েছেন তারানা-নুরুল ইসলাম বিএসসি

মন্ত্রিসভায় রদবদল, বঙ্গভবনে যেতে ফোন পেয়েছেন তারানা-নুরুল ইসলাম বিএসসি

মন্ত্রিসভায় আবারও রদবদল হচ্ছে। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এবারের মন্ত্রিসভায় নতুন ছয় থেকে সাত জনের যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। বঙ্গভবন ১৩ জুলাই বিকাল নাগাদ নতুন মন্ত্রীদের শপথের কোনও আনুষ্ঠানিক বার্তা না পেলেও এক ধরনের  প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। নতুন মন্ত্রিসভায় সম্ভাব্যদের তালিকায় রয়েছেন, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য তারানা হালিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস  আলাউদ্দিন নাসিম।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে সরকারি দলের সাংসদ তারানা হালিম ও সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি ডাক পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে বার্তা সংস্থা ইউএনবির খবরে এ কথা বলা হয়েছে। মন্ত্রিসভায় আকার বাড়ানো ও রদবদল হচ্ছে এমন গুঞ্জনের মধ্যেই এ খবর পাওয়া গেল। তবে সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার রদবদল কিংবা নতুন মন্ত্রীর শপথ নেওয়ার আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগে এই দুই নেতাকে মন্ত্রিপরিষদ সচিব টেলিফোন করেছেন। এ ব্যাপারে নুরুল ইসলাম বিএসসি ইউএনবিকে বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা আমাকে সোমবার ফোন করেছেন। কাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আমাকে বঙ্গভবনে শপথগ্রহন অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি থাকতে বলেছেন।

সংরক্ষিত নারী আসনের সাংসদ তারানা হালিম ইউএনবিকে বলেছেন, ‘মন্ত্রিপরিষদ সচিব ফোন করে বিকেল ৩টা পর্যন্ত বাড়িতে থাকতে বলেছেন।’ তবে এই অভিনেত্রীকে বঙ্গভবনে শপথ নিতে যাওয়ার কথা ইউএনবির খবরে বলা হয়নি। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় খন্দকার মোশাররফ হোসেনকে। এরপর থেকেই মন্ত্রিসভায় রদবদল কিংবা নতুন মন্ত্রী হওয়া নিয়ে গুঞ্জন চলছে। গত বছরের জানুয়ারিতে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেন। এরপর কিছু দিন পর পররাষ্ট্র ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়। এর প্রায় বছরখানেক পর মন্ত্রিসভায় নতুন মন্ত্রী যোগ হতে যাচ্ছে। হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। একই কারণে তাঁকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বর্তমানে ৩০ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫জন উপদেষ্টা আছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ