ঈদে বাড়ি ফিরছেন রাজধানীর অধিবাসীরা। সোমবার প্রথম দিনেই ঈদের বিশেষ ট্রেনে বাড়ির পথে রওনা হয়ে খুশি ঘরমুখো মানুষ। এছাড়া অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে ও ঈদ উপলক্ষে আগাম টিকিটের যাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে ছিল টিকিট প্রত্যাশী ও ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড়। দীর্ঘ প্রতীক্ষা শেষে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন সাধারণ যাত্রীরা।অন্যদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।৯ জুলাই দীর্ঘ প্রতীক্ষা শেষে টিকিট পাওয়া যাত্রীরা সোমবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন। এদিকে, শিডিউল ঠিক রেখে নিরাপদ যাত্রার আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার। এছাড়াও ঈদের চাঁদ রাত পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।



