মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতার উদ্দ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মমতার উদ্দ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

MAMATA  CELEBRATED WORLD POPULATION DAY 2015জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগতিতে সবাই আতঙ্কিত। জনসংখ্যা বৃদ্ধিকে সর্ববাধিক গুরুত্ব দিয়ে এখনই দীর্ঘমেয়াদী কর্মসূচী  নিতে হবে। সরকারের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত জনসংখ্যা। কেননা এর সাথে জড়িত আছে মানুষের মৌলিক চাহিদা গুলো। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাকে এক নম্বর বিবেচনা করে সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে সুনির্দিষ্ট নীতি মালা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্দোগ গ্রহণ করা উচিত। মমতা আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৫ উপলক্ষ্যে “নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে” প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে মমতার উদ্যোগে ১১ জুলাই ২০১৫ বিকাল ৪টায় হালিশহরস্থ মমতা প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মমতার উপ-প্রধান মোঃ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মমতার সভাপতি জনাব বদিউজ্জামান খান এবং বিশেষ অতিথি সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জোসেফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদ, পরিচালক অর্থ মুহাম্মদ শাহরিয়ার, কনসালটেন্ট(গাইনী/অবস্) ডাঃ মোরশেদা বেগম, কনসালটেন্ট(শিশু স্বাস্থ্য) ডাঃ হাবিব-ই-খুদা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে পরিবার পরিকল্পনা পদ্ধতির গ্রহীতার হার ৫৫.৮ শতাংশ; তম্মধ্যে মাত্র ৫.২ শতাংশ পুরুষ। এছাড়া ১৭.৬ শতাংশ আগ্রহী মানুষের কাছে এখনোও পৌঁছানো যায়নি জম্মনিয়ন্ত্রন সামগ্রী। বক্তারা আরও বলেন, এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে সরকারী ও বেসরকারী পর্যায়ে সমন্বিত ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে গন-উদ্ভুদ্ধকরন ও গ্রহীতার হার আগামী বৎসর নাগাদ ৭২% উন্নিতকরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বক্তারা নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন এবং নারী শিক্ষা হার বৃদ্ধিতে অধিক ব্যয় বরাদ্ধ সহ মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগ বৃদ্ধি করার আহবান জানান। দিবসটি উদযাপন উপলক্ষে অপরাহ্নে একটি বর্নাঢ্য র‌্যালী হালিশহরস্থ মমতা সদর দপ্তর থেকে বের করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ