রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়১জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন

১জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন

আর মাত্র একদিন বাদেই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ঐক্যমতের সরকারের দ্বিতীয় বাজেট এবং ৬ষ্ঠ এ অধিবেশন শুরু হবে পহেলা জুন সোমবার বিকেল সাড়ে ৫ টায়। ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট নিয়ে এরইমধ্যে নানামুখী আলোচনা শুরু হয়ে গেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। এর আগেই সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকেই চূড়ান্ত হবে বাজেট অধিবেশন কত দিন চলবে, কবে বাজেট পাস হবে। একই সঙ্গে বাজেটে অধিবেশনে কত ঘণ্টা সাধারণ আলোচনা হবে তাও  নির্ধারণ হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।

এর আগে গত বছর বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনে সাধারণ আলোচনা হয় প্রায় ৬০ ঘণ্টা। এতে সরকারি দল ও বিরোধী দলের অধিকাংশ সদস্যই আলোচনা অংশ নেন। সংসদ সদস্যরা বাজেট আলোচনায় অংশ নিয়ে বাজেট বিশ্লেষনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরেন সংসদে। বাজেট আলোচনায় অংশ নিয়ে নিজেদের দাবি দাওয়া সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে তুলে ধরার এটিই ভাল উপায় মনে করেন সংসদ সদস্যরা।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে আগামী ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৯ম বারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করবেন। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট উত্থাপন। এর আগে বিএনপি’র এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট দিয়ে এখনো শীর্ষস্থানেই আছেন। গত অর্থবছরই আওয়ামী লীগ আমলের প্রয়াত অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া কিবরিয়ার ৭টি বাজেট উত্থাপনের রেকর্ড ভঙ্গ করে দ্বিতীয় স্থানে আসেন আবুল মাল আবদুল মুহিত।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ