সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আবার ভূমিকম্প বাংলাদেশ ভারত ও নেপালে

আবার ভূমিকম্প বাংলাদেশ ভারত ও নেপালে

আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল। মঙ্গলবার  দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত। নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। যার উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে চারবার দফা পরাঘাতের (আফটার শক) অনুভূত হয়। এর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৬.১। এর আগে গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। এ ঘটনায় নেপালে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এছাড়া অন্তত ১৬ হাজার আহত হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘ জানিয়েছে, ওই ভূমিকম্পে নেপালে প্রায় তিন লাখ বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ