সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় এক ঘণ্টার সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গভবন থেকে ফিরে আসেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার জাকার্তায় সম্প্রতি অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান শীর্ষ সম্মেলনে যোগদানের ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেই সঙ্গে ওই সম্মেলন চলাকালীন সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার ব্যাপারে রাষ্ট্রপতিকে জানান তিনি।  এছাড়াও রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

সর্বশেষ