মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজিগাতলায় প্রচারণায় নামলেন আফরোজা আব্বাস

জিগাতলায় প্রচারণায় নামলেন আফরোজা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ১৭তম দিনের প্রচারণায় নামলেন তার স্ত্রী আফরোজা আব্বাস। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে এ প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। প্রচারণায় আফরোজা আব্বাসের সঙ্গে সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, মহিলাদল নেত্রী ফরিদা আক্তার, সাহানা আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন। জিগাতলার পর তিনি হাজারীবাগ ও রায়েরবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। এরপর দুপুরে নিউমার্কেট এলাকায় প্রচারণায় নামবেন আফরোজা আব্বাস।

আরও পড়ুন

সর্বশেষ