মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআটকে পড়া বাকিদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আটকে পড়া বাকিদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে থেকে আরও ৩৩৬ জন দেশে ফিরেছেন। বাকিদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোববার ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এ পর্যন্ত ৫০৮ জনকে আমাদের তত্ত্বাধায়নে নিয়ে এসেছি। আইওএমের তৎপরতায় আরও ১৪ জন বাংলাদেশি সেখানে রিপোর্ট করেছেন।

তিনি আরও বলেন, আটকে পরা কোনো বাংলাদেশির টেলিফোন আমরা গত দুই/তিন দিনে পাইনি। তবে কিছু মানুষ থেকে যেতে পারেন। তার সংখ্যাও খুবই কম। এখনও যারা আটকে রয়েছেন তাদের থানা এবং বিমান বন্দরের আশেপাশে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে।

শাহরিয়ার বলেন, ধারণা করা যেতে পারে আটকে পরা বাংলাদেশিদের সংখ্যা এক হাজারের বেশি না। যে ৩৩৬ জন দেশে ফিরেছেন তাদের মধ্যে ১৮ জনের বৈধ কাগজপত্র ছিলো না। আমাদের কর্মকর্তারা দায়িত্ব নিয়ে তাদের বৈধ কাগজ সরবরাহ করেছেন।এর আগে এসব বাংলাদেশিদের ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে কেরালায় নিয়ে আসে। কেরালা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভোর সাড়ে ৪টায় ১৯০ জন বিমানবন্দরে পৌঁছায়। পরের ফ্লাইটে ভোর সাড়ে ৫টায় ১ শ’ ৪৬ জন পৌঁছান। এসময় উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ ও প্রতিমন্ত্রী বিকে সিংকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ