শনিবার রাতে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে প্রচন্ড বেগে ঘন্টাব্যাপী বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এছাড়া দুটি জেলার ১৩টি উপজেলায় ঘরবাড়ী, গাছপালাসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রাথমিক খবরে জানা গেছে ঘরচাপা, গাছচাপা ও বজ্রপাতে ময়মনসিংহে তিনজন ও কিশোরগঞ্জে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দুই জেলায় ঝড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।ময়মনসিংহে ঝড়ে ঘরচাপায় ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের অদ্রুল করিম (৪০), মুক্তাগাছা উপজেলার খেওরাজানী ইউনিয়নের সন্তোপুর গ্রামের জালাল উদ্দিন (১৮) ও ত্রিশাল উপজেলার সাইনর্বোড নামক এলাকায় বজ্রপাতের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এছাড়া কিশোগঞ্জে গাছচাপায় নিহত হয়েছে পিতা হযরত আলী ও তার ছেলে রিটন। এছাড় ঘরছাপা পড়ে নিহত হন তিনজন।তবে হতাহতের সংখ্যা আরো বেশী বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। তারা জানায়, বিভিন্ন এলাকা থেকে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। নিহত ও আহতদের খবরও আসছে। তাই হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করেছে।



