সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছ‍া ‍জানিয়ে দোয়া চাইলেন নাছির

বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছ‍া ‍জানিয়ে দোয়া চাইলেন নাছির

পয়লা বৈশাখেও থেমে নির্বাচনী প্রচার-প্রচারণা।  প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে নববর্ষের শুভেচ্ছ‍া ‍জানিয়ে ভোট চাইছেন।  নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে হাজির হচ্ছেন তারা। সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া চাইছেন। মানুষের এ জনসমাগমকে প্রচারণার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।  এসময় তিনি উপস্থিত লোকজনকে নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বলেন,‘নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, অগ্রগতি ও সমৃদ্ধি।  নতুন বছরের আগমনে পুরাতন বছরের জড়তা, গ্লানি ও আঁধার মুছে যাক।’ পরে তিনি বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।  এসময় সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন। এসময় নাছির উদ্দিনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বরেণ্য সাংবাদিক আবেদ খান ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। ডিসি হিল থেকে বের হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন আ জ ম নাছির উদ্দিন।  সেখান থেকে তিনি ছুটে যান ২৮নং পাঠানটুলি ওয়ার্ডে।  সেখানে তিনি মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছ‍া বিনিময় করেন।  স্বপ্নের মেগাসিটি গড়তে হাতি মার্কায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা শফর আলী ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

আরও পড়ুন

সর্বশেষ