বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ, একটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছেছে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব সিরিজ জিতলেও, এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি।আগামী ১৭ এপ্রিল একদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ১৫ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু করবে ইউসিবিএল ব্যাংক।তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন আজহার আলী। টি-টোয়েন্টিতে আফ্রিদি এবং টেস্ট ম্যাচে মিসবাহ উল হক পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন।



