সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা

চট্টগ্রামে তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা

নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে দেশজুড়ে জামায়াতের ডাকা এ হরতাল চলছে। সোমবার সকাল ৮টার দিকে গাড়িগুলোতে আগুন দেয়া হয়। গাড়ির মধ্যে আছে, একটি প্রাইভেট কার, একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিক্সা। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ  বলেন, ঝটিকা মিছিল বের করে দুর্বৃত্তরা তিনটি গাড়িতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলেছে বলে ওসি জানান।

এদিকে জামায়াতের ডাকা হরতালের মধ্যে নগরীর কোথাও আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের মধ্যেও নগরীতে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক আছে। দোকানপাট, অফিস যথারীতি খুলেছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) এস এম তানভির আরাফাত বলেন, হরতালে নাশকতা মোকাবেলায় নগরীতে দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এদিকে সহিংসতা মোকাবেলায় তিন প্লাটুন বিজিবি নগরীতে মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ