সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয় প্রাণভিক্ষা চেয়েছেন কামারুজ্জামান! বৃহস্পতিবার দেখা করবেন তার ৫ আইনজীবী

প্রাণভিক্ষা চেয়েছেন কামারুজ্জামান! বৃহস্পতিবার দেখা করবেন তার ৫ আইনজীবী

মৃত্যুদণ্ড থেকে শেষরক্ষা পেতে প্রাণভিক্ষা চেয়েছেন কামারুজ্জামান। দায়িত্বশীল পর্যায়ের একাধিক সূত্র থেকে এ কথা নিশ্চিত করেছে । সূত্র জানায়, এই প্রক্রিয়ায় নিয়েই এখন ব্যস্ত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপর একটি সূত্র জানিয়েছে, প্রাণভিক্ষা চাইবেন কিনা তা জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছেন কামারুজ্জামান। আগে থেকেই জানা যাচ্ছিলো, যুদ্ধাপরাধে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে কোনও ধরনের তড়িঘড়ি করবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করে, দণ্ডপ্রাপ্তের জন্য সকল সুযোগ নিশ্চিত করেই এই দণ্ড কার্যকর করা হবে। দায়িত্বশীল সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে বৃহস্পতিবার দেখা করবেন তার ৫ আইনজীবী। এদিন বেলা ১১টায় তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন। এরা হলেন-অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ, আসাদ উদ্দীন ও মুজিবুর রহমান। বুধবার সন্ধ্যায় কারাগার কর্তৃপক্ষ আইনজীবীদের দেখা করার এ অনুমতি দেয়।

মোহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির বলেছেন, আমাদেরকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে সাক্ষাৎ করার জন্য সেময় দেওয়া হয়েছে। প্রাণভিক্ষা আবেদনের বিষয়ে তিনি আমাদের সঙ্গে আলোচনা করবেন। এর আগে সন্ধ্যা ৬টার পর কারাগার কর্তৃপক্ষ কামারুজ্জামানকে তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনায়। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আফতাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রায়ের কপি কারাগারে পৌঁছে দেন।  রায়ের কপি কারাগারে পৌঁছানোর পরই সিনিয়র জেল সুপার ফরমান আলী কারা মহাপরিদর্শক(আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন

সর্বশেষ