সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজামায়াতের কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

জামায়াতের কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামায়াত কর্মী সাইদুর রহমানকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।  বৃহস্পতিবার   দুপুরে মনোনয়নপত্র বাছাইকালে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাব্বির হোসেন।

তিনি জানান, ওই ব্যক্তি ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। তিনি একজন জামায়াত কর্মী। এছাড়া তিনি হত্যা মামলার আসামি। মনোনয়নপত্র বাছাইয়ের সময় তিনি উপস্থিত ছিলেন। বাছাইয়ে তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ