রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম তামান্না ফেরদৌস। তার বাড়ি টাঙ্গাইলে। বুধবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রশিক্ষক লে. কর্নেল (অব.) সাইদ কামাল গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কো-পাইলট তামান্না ঘটনাস্থলেই মারা যান ।



