সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআগুনে পুড়েছে পটিয়ার ১১টি দোকান

আগুনে পুড়েছে পটিয়ার ১১টি দোকান

পটিয়া উপজেলার কাশিয়া নয়াহাট বাজারে আগুনে পুড়েছে ১১টি দোকান। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত পৌনে ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পটিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পটিয়া ফায়ার স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, শনিবার রাত পৌনে ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে এককক্ষ বিশিষ্ট ১১টি দোকান পুড়ে যায়। আগুনে ৭ সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ