চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমে চট্টগ্রামের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকেন। চট্টগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ নানাবিধ সমস্যায় চট্টগ্রামের যুব সদস্যরা সবসসময় এগিয়ে আসেন সবার আগে। দুস্থ মানবতার কল্যাণে তাদের এই কার্যক্রম ভবিষ্যৎতেও অব্যাহত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন স্কুল কলেজ ইউনিটের যুব প্রধানদের নিয়ে আয়োজিত ১৫তম যুব প্রধান সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যেগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন স্কুল কলেজ ইউনিটের যুব প্রধানদের নিয়ে ১৫তম যুব প্রধান সম্মেলন ২০১৫ অদ্য ২৮ মার্চ ২০১৫ তারিখ সকাল থেকে দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এর পরিচালক ইমাম জাফর সিকদার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান আব্দুল জব্বার, সিটি ইউনিটের কার্যনির্বাহি সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও প্রাক্তন যুব প্রধান কাজী তৌফিকুল আজম প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী ইউনিট লেবেল কর্মকর্তা আব্দুর রহিম আকন ও প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য সৈয়দ শাহরিয়াত হোসাইন । এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ-প্রধান ১ জিয়াউল কবির সোহেল, যুব উপ-প্রধান ২ তন্নী বড়–য়া সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, বন্ধুত্ব বিভাগীয় প্রধান রীমা খানম, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান পৃথ্বি রাজ বড়–য়া, রক্ত ও সেবা বিভাগীয় প্রধান আরাফাত হোসেন, সহ-কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল ও কলেজ ইউনিট সমূহের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও যুব প্রধানবৃন্দ।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন ১২০টি স্কুল কলেজ ইউনিট থেকে আগত যুব প্রধানগণ ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পর্ষদের পরিচয় পর্ব শেষ করে স্কুল কলেজ ইউনিটগুলো বিগত বৎসরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। এর পর গ্রুপ ওয়ার্কের মাধ্যমে স্কুল কলেজ ইউনিটগুলো তাদের ভবিষ্যৎ কার্য পরিকল্পনা তুলে ধরেন। তাছাড়া যুব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্ব স্ব ইউনিটে যে সমস্যয় পড়ে তা নিয়ে আলোচনা এবং তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে স্কুল কলেজ ইউনিটগুলোর কার্যক্রম তদারকি করার জন্য যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। একই সাথে স্কুল কলেজের ভবিষ্যৎ কার্যপরিকল্পনার সাথে সম্বনয় করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ভবিষ্যৎ কার্যপরিকল্পনা ঘোষণা করেন। কার্যপরিকল্পনার মধ্যে সদস্য উদ্বুদ্ধকরণ ও সদস্য সংগ্রহ, বৃক্ষরোপণ অভিযান, ত্রাণ সংগ্রহ ও বিতরণ, শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ, বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে রক্তের গ্রুপিং এবং কলেজ পর্যায়ে রক্তদান কর্মসূচী, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, রেড ক্রিসেন্ট প্রতীক অপব্যবহার রোধ ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন উল্লেখযোগ্য। আগামী মে মাসে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ৪র্থ যুব সমাবেশ অনুষ্ঠিত হবে এই উপলক্ষে যুব সমাবেশ এর লোগো উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, রেড ক্রিসেন্টের কার্যক্রম দেশ ও বিশ্বব্যাপী সমাদ্রত। রেড ক্রিসেন্ট দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। তাদের দক্ষ ও প্রশিক্ষিত সেচ্ছাসেবক দল গঠনের লক্ষ্যে আয়োজিত এই যুব সদস্য দেশ ও জাতি কল্যাণে সর্বদা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। কেননা যুব সদস্যরা সবসময় তাদেও দায়িত্ব কর্তব্যেও প্রতি অনেক সচেতন। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব কার্যক্রমের প্রশংসা কওে তিনি বলেন “যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব সদস্যরা উদীয়মান তরুণ সমাজের জন্য অনন্য স¤পদ” তিনি আরও বলেন “যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম প্রশংসার দাবীদার”।
তিনি বর্তমান চলমান কার্যক্রম Support to Emergency Care (SEC) এর জন্য যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামকে ধন্যবাদ জানান এবং আরও দক্ষ যুব শক্তি গড়ে তোলার আহ্বান জানান। মাননীয় জেলা প্রশাসক যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সকল যুব কার্যক্রমের পাশে থেকে সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।
ডা. শেখ শফিউল আজম বলেন. চট্টগ্রামের যুব কার্যক্রম বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার জন্য মডেল। তাই তাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের নতুন কার্যকরী পর্ষদ যাতে এই ধারাবাহিকতা রক্ষা করে চট্টগ্রামের যুব কার্যক্রমকে বিশ্বের দরবারে একটি মডেল হিসেবে দাঁড় করাতে পারে সেই দিকে লক্ষ রেখে যুব কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।




