সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা আইসিসি’র বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা আইসিসি’র বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

11087726_10204364805652653_1783914909_nলন্ডনে অবস্থানরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা আইসিসি’র বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ ও মানববন্ধন করেছে। বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এর বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলায় এ্যাম্পায়ারের পক্ষপাতমূলক আচরণে আইসিসি নিরব থাকায় তারা এই তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ম্যাচটি ব্যাপারে সঠিক তদন্ত করে দোষী এ্যাম্পায়ারের বিরুদ্ধে শাস্তির দাবি জানাান। তারা আইসিসিকে নিরপেক্ষ দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন আইসিসি যদি নিরপেক্ষ দায়িত্ব পালন না করে তাহলে ক্রিকেট ও আইসিসির প্রতি আস্থা হারিয়ে যাবে এবং এটি একটি বির্তকিত প্রতিষ্ঠানে পরিনিত হবে। এইসাথে মানুষ ভুলে যাবে ক্রিকেট একটি সভ্য ও ভদ্রলোকের খেলা। মানব বন্ধনে উপস্থিত ছিলেন সাজ্জাদুল ইসলাম, সাদ আল আলম চৌধুরী, র্সদার  ফামি, মেজবাহ শাওন, রাসেল সরকার,সাইফুদ্দিন খালেদ, রাজন, সারতাজ লাবিব,ইকবাল হোসেন, তারেক রিজভি, তানভির খান, খান শামীম, রিমন, আবু বক্কর, সোাহারাব লিংকনসহ অন্যান্যরা।

আরও পড়ুন

সর্বশেষ