সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়১ এপ্রিল পরীক্ষা নিতে বিভিন্ন দফতরে ‘আধা সরকারি পত্র

১ এপ্রিল পরীক্ষা নিতে বিভিন্ন দফতরে ‘আধা সরকারি পত্র

ঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু করতে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, ওসিসহ বিভিন্ন দফতরে আধা সরকারি পত্র পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  হরতাল-অবরোধ থাকলেও চিঠিতে ১ এপ্রিল পরীক্ষা শুরু এবং সহায়তার জন্য বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার (২৪ মার্চ) বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।  এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক) রুহী রহমান বলেন, সময় মতো পরীক্ষা শুরুর জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন দফতরে বিশেষ চিঠি দেওয়া হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে উল্লেখ করে ওই চিঠিতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সতায়তা চাওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস এবং এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে পাবলিক পরীক্ষা আইনে সঙ্গে সঙ্গে মামলা করার জন্যও বলা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, পরীক্ষার সময় আইন-শৃঙ্খলার বিষয়টি দেখার জন্য পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে টেলিফোনে কেন্দ্র সচিবকে ১ এপ্রিল পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অবরোধের মধ্যে পরীক্ষার দিন থেকে বিএনপি জোটের হরতালে ১৬ দিনে ৩৬৮টি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এছাড়া ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়। এদিকে ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি জোটের কর্মসূচি শিথিল হলেও আগাম পদক্ষেপ নিচ্ছে সরকার।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ