সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নেপাল সেনাপ্রধানের সঙ্গে তিনবাহিনী প্রধানের সাক্ষাৎ

নেপাল সেনাপ্রধানের সঙ্গে তিনবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল গৌরভ শমসের জং বাহাদুর রানা বাংলাদেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  জেনারেল রানা মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদরদপ্তরে প্রথমে তিনি সাক্ষাৎ করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে। এরপর তিনি বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সবশেষে জেনারেল গৌরভ শমসের জং বাহাদুর রানা বনানীতে নৌ সদরদপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাক্ষাৎকালে জেনারেল রানা বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পরিক কুশল বিনিময়সহ পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এ সময় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল রানা ৪ দিনের সরকারি সফরে সোমবার বাংলাদেশে আসেন। এই সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। বুধবার তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ