ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ’র সঙ্গে সাক্ষাত করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালকরা সাক্ষাতে মিলিত হন। এসময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমেদ, জহিরুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, মো. জহুরুল আলম, মো. সিরাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর, মাহফুজুর রহমান, অঞ্জন শেখর দাশ, মো. আরিফ ইফতেখার, মো. রকিবুর রহমান, মো. জাহেদুল হক, সরওয়ার হাসান জামিল, হাবিব মহিউদ্দিন ও মোহাম্মদ হাবিবুল হক উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পুনরায় চেম্বারের সভাপতি ও সহ-সভাপতিসহ নবনির্বাচিত পরিচালকবৃন্দকে অভিনন্দন জানান। চেম্বারের বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পসহ বর্তমান কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। চেম্বার সভাপতি আগামী ৩ মার্চ থেকে মাসব্যাপী ২৩তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং পরবর্তীতে চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র উদ্বোধন ও চেম্বারের শতবর্ষ উদযাপন সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।




