শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিহত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান

হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান

যতক্ষণ পর্যন্ত না অভিজিৎ হত্যাকারীদের গ্র্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, অভিজিতের ওপরে হামলা অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপরে হামলা। এ হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নেব না। এখনই আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে। জঙ্গিবাদী ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হওয়ার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া ছাড়া উপায় থাকবে না, বলেন ইমরান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্র্রে ঢুকে গেছে। এদেরকে এখনই ঝেঁটিয়ে বিদায় করতে হবে। না হলে কারও রক্ষা পাবার উপায় নেই। এ সময় তিনি মৌলবাদীদের অর্থনৈতিক শক্তি গুঁড়িয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত আছেন, গণজাগরণ কর্মী জীবনানন্দ জয়ন্ত, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সনাতন মালো, মানবাধিকার সংগঠক অ্যারোমা দত্তসহ গণজাগরণ, উদীচীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ