রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমৌচাক ও রামপুরায় জামায়াত-শিবিরের মিছিল

মৌচাক ও রামপুরায় জামায়াত-শিবিরের মিছিল

সরকারের পদত্যাগ ও কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের ডাকে টানা অবরোধের ৪৮তম দিনে ও হরতালের সমর্থনে রাজধানীর মৌচাক ও রামপুরায় মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াত-শিবির কর্মীরা। রোববার সকাল ৮টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন, মাহবুুবুর রহমান, সিদ্দিকুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও জামিল মাহমুদ প্রমুখ। এদিকে সকাল ৯টায় রাজধানীর রামপুরা এলাকায় ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা মিছিল করে। মিছিলে নেতৃত্বদেন মহানগরী সেক্রেটারি সিয়াম রেজা।এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক তোজাম্মেল হক, অর্থসম্পাদক এস আর মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশ্রাফ উদ্দিন, প্রচার সম্পাদক এম বাবু প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ