পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে একটি সারবাহী কার্গো’র সঙ্গে ধাক্কা খেয়ে ‘এমভি মোস্তফা’ একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটির মাস্টার আফজাল হোসেন এ খবর নিশ্চিত করেন। ওই রুটের অপর এক লঞ্চের সারেং হাবিবুর রহমান বলেন, রোববার বেলা পৌনে ১২টার দিকে লঞ্চটি ডুবে যায়।