রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সাদার্ন ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সাদার্ন ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বিস্তারিত কর্মসুচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো প্রভাত ফেরি, শহীদমিনারে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর ইউনিভার্সিটি মিলনায়তনে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান, উপ উপাচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আবদুল মোক্তাদীর, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর সামসুজ্জামান খান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মিসেস ইসরাত জাহান, রেজিস্ট্রার ডঃ মনতাজুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ডঃ সালেহ জহুর। ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা এই সময় উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর কাছে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয় এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার হয়।

আরও পড়ুন

সর্বশেষ