সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বাসে পেট্রোলবোমা

চট্টগ্রামে বাসে পেট্রোলবোমা

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় একটি বাস পুড়ে গেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সৈয়দ আবদুর রউফ বলেন,‘রাতে বহদ্দারহাট এলাকায় পতেঙ্গাগামী একটি বাসের পেছনে পেট্রোলবোমা ছুঁড়ে মারা হয়। এতে গাড়ির কিছু অংশ পুড়ে গেছে। তবে ইঞ্জিনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বলেন,‘রাত আটটার দিকে বহদ্দারহাটে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

আরও পড়ুন

সর্বশেষ