সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকোকোর জানাযায় অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ এখনো কেনো সিদ্ধান্ত নেয় নি

কোকোর জানাযায় অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ এখনো কেনো সিদ্ধান্ত নেয় নি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাযায় অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ এখনো কেনো সিদ্ধান্ত নেয় নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোকোর জানাযা নির্বিঘ্নে সম্পন্ন হবে।  তবে আওয়ামী লীগ এতে অংশ নেবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নি।
আরও পড়ুন

সর্বশেষ