ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পর্যায়ক্রমে ফরিদপুর এবং বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী মিলিয়ে আরো দু’টি নতুন বিভাগ গঠনেরও জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশন দেন।