সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পরীক্ষার সময় অবরোধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ

পরীক্ষার সময় অবরোধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ

আসন্ন এসএসসি পরীক্ষার সময় অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রাখলে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। ২০ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে চলমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।  রাজনৈতিক দলগুলোকে সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়ে ইনু বলেন, ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। নতুন বছরে ক্লাস শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে চাই। পরীক্ষার সময় সামান্যতম বাধা দেওয়ার চেষ্টা করা হলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। পরীক্ষার সময় অবরোধ চললে আইন অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।আইনে কী আছে? জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আইনে গ্রেফতার আছে। তাহলে কী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করবেন- প্রশ্নে ইনু বলেন, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। গত ৫ জানুয়ারি থেকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ থাকার পর সোমবার পুলিশ সরে গেলেও সন্ধ্যায় খালেদা জিয়া চলমান অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।  এ প্রসঙ্গে ইনু বলেন, খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার মাধ্যমে গণতন্ত্রকে আগুনে পুড়িয়ে মারার কর্মসূচি ঘোষণা করেছেন। গুলশান কার্যালয় ডাহা মিথ্যা তৈরির কারখানায় পরিণত হয়েছে। তিনি (খালেদা জিয়া) আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, তাহলে তিনি কী ধোয়া তুলশি পাতা?

আরও পড়ুন

সর্বশেষ