সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাইকোর্টের ভেতরে বইয়ের মধ্যে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক

হাইকোর্টের ভেতরে বইয়ের মধ্যে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক

হাইকোর্টের ৯ নং আদালতের ভেতরে বইয়ের মধ্যে বোমা সদৃশ বস্তু দেখা গেছে। এতে কোর্ট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অ্যানেক্স ভবনের এই আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন। বোমা সদৃশ বস্তটি একটি বই কেটে ভেতরে বসানো রয়েছে। বেঞ্চ অফিসার আবদুল হাসিব জানান, বেঞ্চের বিচারপতিরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ফাঁকা এজলাস কক্ষের পেছনের বেঞ্চে বইটি দেখা যায়। বইটি খুলে সেখানে তার মাঝখানে পাতা কেটে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখা যায়। দ্রুত এজলাস কক্ষ থেকে সবাই সরে যান। কক্ষটি বন্ধ রাখা হয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। বোমা অপসারণ দলকেও খবর দেওয়া হয়েছে বলে জানান আবদুল হাসিব। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান জানান, বস্তুটি ককটেলের মতোই দেখতে।বোমা অপসারণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি অপসারণ করবে।
আরও পড়ুন

সর্বশেষ