সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিটিভি ভবনে ককটেল বিস্ফোরণ

বিটিভি ভবনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সীমানা প্রাচীরের ভিতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। ১০ জানুয়ারি শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল রহমান তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন যুবক হেঁটে এসে আচমকা একটি ককটেল বিটিভির সীমানা প্রাচীরের ভিতরে ছোড়ে। তবে ককটেলটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন

সর্বশেষ