সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিদলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে ‍যাওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী

দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে ‍যাওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী

দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে ‍যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১০ জানুয়ারি শনিবার সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ডেকে নিয়ে রাজধানীর গুলশানের একটি অজ্ঞাতস্থান থেকে এ আহ্বান ‍জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আমাদেরকে সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ, সরকার নিজেই নাশকতা করে তার দায় আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা করবে। হামলা-মামলা ও গ্রেফতারের মাধ্যমে চলমান আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টাও চালাবে তারা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান অমিত শাহ’র সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপ হয়েছে, আবারও এমন দাবি করে রিজভী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটি তাদের চূড়ান্ত হীনমন্যতারই বহিঃপ্রকাশ। আমাদের মনে রাখতে হবে, সরকার যা করে, যা বলে তার উল্টোটাই সত্য।

আরও পড়ুন

সর্বশেষ