সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তারা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও কন্ট্রোলরুমের ব্যাটারি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কন্ট্রোলরুমে আকস্মিক আগুন ধরে। ফলে দ্রুত বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। ফায়ার ব্রিগেডের ৪টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল জলিল খান জানান, শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
আরও পড়ুন

সর্বশেষ