মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন ভূমি অধিগ্রহণ অফিসে আর কোনো দুর্নীতি বরদাশত করা হবে না :...

ভূমি অধিগ্রহণ অফিসে আর কোনো দুর্নীতি বরদাশত করা হবে না : ভূমি প্রতিমন্ত্রী

ctg_Land_Ministerনগরীর ভূমি অধিগ্রহণ শাখায় আর কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চেীধুরী জাবেদ। তিনি বলেন, যদি ভূমি অধিগ্রহণ অফিসে কোনো দালাল প্রবেশ করে তবে এর দায় এই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই নিবেন। এসময় তিনি আঙ্গুল তুলে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, অসৎ ও অন্যায় কাজে জড়িত কাউকে পেলে প্রয়োজনে রিমান্ডে নেয়া হবে। রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ শাখা আকস্মিক পরিদর্শনে এসে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর এই শাখায় ঘুষ দিতে এসে ৫৮লাখ টাকাসহ ইলিয়াস নামের যুবক আটকের ঘটনার প্রেক্ষিতেই ভূমি প্রতিমন্ত্রী ভূমি অফিস পরিদর্শনে আসেন। ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দেন। এসময় তিনি বলেন, ভূমি অধিগ্রহণ অফিসে আর কোনো দুর্নীতি বরদাশত করা হবে না।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ