আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মো: নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হতাশাগ্রস্ত কর্মীদের চাঙ্গা করতে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছেন। ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। আর হতাশাগ্রস্থ কর্মীদের চাঙ্গা করতে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। ২৬ তারিখের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি ইসনলামী দলকে ব্যবহার করে মূলত বিএনপি এ হরতাল ডেকেছে। কারণ ওই দিন খালেদার আদালতে হাজিরা দেয়ার তারিখ রয়েছে। আদালতে যাতে উপস্থিত হতে না হয় সেজন্যই এ হরতাল। বিএনপি নাশকতার চেষ্টা করলে কঠোর পদেক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নাসিম। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গোলাম আযম মৃত্যুর আগে সাঈদী অথবা নিজামীকে দিয়ে জানাজা পড়ানোর যে অসিয়ত করেছেন তা অযৌক্তিক।




