কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকার সুইচ গেট নামক স্থান থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। বিজিবি ঢাকা সদর দফতরের গণসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো মায়ানমার থেকে সমুদ্র পথে বাংলাদেশে আনা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।জানা যায়, ইয়াবাগুলো বিজিবি ব্যাটালিয়নে জমা রাখা হবে। এর আগে, এ দিন দুপুরে টেকনাফের সাবরাং এলাকার একটি বাড়ি থেকে আরো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।




