বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারিখাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড(ইউসিবিএল)। সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এমএ হাসেম এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনী।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে ইউসিবিএল



