রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইনে সুযোগ থাকলেও পাঁচ সচিবের বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত না থাকায় মামলা হয়নি

আইনে সুযোগ থাকলেও পাঁচ সচিবের বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত না থাকায় মামলা হয়নি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় আইনে সুযোগ থাকলেও পাঁচ সচিবের বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্ত না থাকায় মামলা হয়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাকসুদুল হাসান খান।  বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে মাসিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুদকের নতুন এ সচিব।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের ঘটনাটিকে ৪২০ ধারার অপরাধ হিসেবে বলা হয়েছে। এ ধারার অপরাধে দুদক মামলার এখতিয়ার রাখলেও দুদক এ আইনি পদক্ষেপে না যাওয়ার কারণ কী? এ প্রশ্নের উত্তরে সচিব বলেন, কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছে। কমিশন যেটা ভালো মনে করেছে, সে সিদ্ধান্তই নিয়েছে। তিনি বলেন, আমি সচিব। কমিশনের পার্ট নই।

এ সময় তিনি কমিশন কোনো চাপে বা প্রভাবে নেই মন্তব্য করে বলেন, যদি চাপে থাকতো, তাহলে মন্ত্রী-এমপি-সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো না। পদ্মাসেতু দুর্নীতিতে আসামিদের অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তে অভিযোগের কোনো দালিলিক প্রমাণ না পাওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আগস্ট মাসে দুদকের কার্যক্রম তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ