হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কেজি স্বর্ণ আটক করেছে কাস্টমস। সোমবার দুপুরে এ স্বর্ণ আটক করার খবর নিশ্চিত করেছেন কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি জানান, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৮৩ নম্বর বিমানটি বেলা সোয়া ১১টার দিকে অবতরণ করে। আগে থেকেই আমাদের কাছে সংবাদ ছিল বিমানটিতে বিপুল সংখ্যক স্বর্ণের বার আসছে। পরে বিমানের কেবিন ক্রুরা আমাদের জানায় ২১/ই নম্বর সিটটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। পরে সিটটিতে তল্লাশী চালিয়ে একশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যেগুলোর ওজন ১১ কেজি ৭শ’ গ্রাম। তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৫ কোটি ৪৯ লাখ টাকা।



