সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়এবারও ঈদুল আজহায় ঘরমুখী মানুষের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা

এবারও ঈদুল আজহায় ঘরমুখী মানুষের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা

এবারও ঈদুল আজহায় ঘরমুখী মানুষের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। বাড়ানো হবে ট্রেনের বগিও। এছাড়া নৌপথে কোনো যাত্রী লঞ্চের ছাঁদে উঠতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে রমনা রেস্টুরেন্টে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা জানানো হয়েছে।

বৈঠকে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, এখন মূল লক্ষ্য ঈদে নির্বিঘ্নে যাত্রীদের বাড়ি পাঠানো এবং ঈদ শেষে আবার কর্মস্থলে ফিরতে পারা। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অন্যান্য বারের মতো এবারও ট্রেনের বিশেষ সার্ভিস থাকবে। এছাড়া ট্রেনে বগিও বাড়ানো হবে। সেই সঙ্গে যাত্রীদের নিরাপত্তাও জোরদার করা হবে।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ঈদ উপলক্ষে এবারও বিশেষ লঞ্চের ব্যবস্থা থাকবে। এবার লঞ্চে টিকেট ছাড়া উঠতে দেওয়া হবে না এবং লঞ্চের ছাদেও যাত্রী বসতে পারবে না। বৈঠকের সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন রাস্তায় যানজট আছে, তা অস্বীকার করা যায় না।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেণ, প্রত্যেক এলাকার কোরবানীর পশুরহাট ও বহনকারী যানবাহন যেন সড়কের মধ্যে সমস্যা সৃষ্টি না করে সে বিষয়ে সবাইকে নজর দিতে হবে।

এছাড়া ঈদ উপলক্ষে যাতে চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বৈঠকে অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশ মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব, দেশের বিভিন্ন জেলার ডিসি,এসপিসহ পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ