তিনি বলেন, নৌ-বাহিনীর লোকজনই আগুন নিয়ন্ত্রণে সক্রিয় ছিল। আমাদের দুইটি ইউনিটের চারটি গাড়ি তাদেরকে সহযোগিতা করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়নি। মঙ্গলবার দুপুর দুইটায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। যুদ্ধজাহাজটি এ সময় চট্টগ্রামস্থ নৌ ঘাঁটি ঈশা খাঁ’র এক নং বার্থে অবস্থান করছিলো।
উল্লেখ্য, বিএনএস ওমর ফারুক স্যালিসবুরি ক্লাসের অন্তর্গত ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজ। বৃটেনে নির্মিত যুদ্ধজাহাজটি ১৯৭৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। জাহাজটি বর্তমানে নাবিক প্রশিক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকায় চোরাচালান, দস্যুতা প্রতিরোধ এবং ত্রাণ ও উদ্ধার তৎপরতার কাজে নিয়োজিত। প্রায় দুইশ ক্রু বহনে সক্ষম ২ হাজার ৪ শ’ টন ওজনের জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ছয়টি ফ্রিগেটের অন্যতম। মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০ এর খোঁজে সম্প্রতি বঙ্গোপসাগরে তল্লাশি চালায় বিএনএস ওমর ফারুক।




